ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ জীবননগরে করোনা উপসর্গ নিয়ে যুবলীগ নেতার মৃত্যু

জীবননগরে করোনা উপসর্গ নিয়ে যুবলীগ নেতার মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে যুবলীগ নেতা দরবেশ দফাদারের (৩০) মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ আগস্ট) সকালে মারা যান তিনি। তিনি জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের মৃত জাহা বক্সের ছেলে। বর্তমান ওয়ার্ড যুবলীগ নেতা ছিলেন তিনি।

এ প্রসঙ্গে জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউন বলেন, দরবেশ দফাদার এক সপ্তাহ জ্বর, ঠান্ডা, কাশি এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। রোববার সন্ধ্যায় তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তিনি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ১১ টার সময় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, দরবেশ দফাদারের শরীরে করোনা ভাইরাসের সবগুলো উপসর্গ ছিল। এক্সরেতে দেখা গেছে তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার শরীর থেকে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত