ঢাকা বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ শেখ হাসিনা মেডিকেলে দুর্নীতি, দুদকের দুই মামলা

শেখ হাসিনা মেডিকেলে দুর্নীতি, দুদকের দুই মামলা

হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজের যন্ত্রাংশ ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির ঘটনায় দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. সহিদুর রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। অপর মামলাটি করেছেন- দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান। দুদকের হবিগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করা হয়েছে।

দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. সহিদুর রহমান বাদি হয়ে যে মামলাটি করেছে সে মামলায় আসামি করা হয়- হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ান ও নির্ঝরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফসানা ইসলাম কাকলীকে।

মামলায় উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে একে অপরের সহায়তায় অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রকৃত মূল্যের চেয়ে উচ্চ মূল্য দেখিয়ে বইপত্র ক্রয় করে সরকারের ১ কোটি ২৯ লাখ ৩৩ হাজার টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অপর মামলায়ও হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ান ও পুনম ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এসএম নজরুল ইসলাম নুতনকে আসামি করা হয়।

এ মামলার উল্লেখ করা হয়- একে অপরের সহায়তায় অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রকৃত মূল্যের চেয়ে উচ্চমূল্য দেখিয়ে যন্ত্রপাতি ক্রয় করে সরকারের ২ কোটি ১৪ লাখ ৪৭ হাজার টাকা আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত