ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ চুল পড়া রোধে পেয়ারা পাতার উপকারিতা

চুল পড়া রোধে পেয়ারা পাতার উপকারিতা

আমরা অনেকেই চুল পড়া সমস্যায় ভুগে থাকি। তাই চুল পড়া রোধের দাবি করে এমন সব পণ্য ব্যবহার করেও একই সমস্যায় পড়তে পারি। তবে, সৌভাগ্যক্রমে এ সমস্যার এমন কিছু জাদুকরী ঘরোয়া প্রতিকার রয়েছে যা আপনি রাসায়নিক পার্শ প্রতিক্রিয়ার ভয় ছাড়াই ব্যবহার করতে পারেন। চুল পড়া সমস্যায় পেয়ারা পাতার ব্যবহারে পেতে পারেন জাদুকরি সমাধান।

পেয়ারা পাতায় অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান রয়েছে যা মাথার তালু সুস্থ রাখতে সাহায্য করে। এমনকি এটি মাথার খুশকি হওয়া রোধ করে। ভিটামিন সি মাথার তালুতে ফলিক অ্যাসিডের ভারসাম্য বজায় রেখে নতুন চুল গজাতে সাহায্য করে।

চুলের জন্য পেয়ারা পাতার নির্যাস প্রস্তত প্রণালী : ১. একটি পাত্রে ৪ কাপ পানি নিন। ২. চুলার উপরে পাত্রটি রাখুন এবং এটি ফুটতে দিন। ৩. পানি ফুটে উঠলে এক মুঠো পেয়ারা পাতা দিন। ৪. ২০ মিনিট ধরে ফুটতে দিন। ৫. নির্যাসটি ছেঁকে নিন। ৬. তরলটি ঠান্ডা হতে দিন।

যেভাবে ব্যবহার করবেন:
১। প্রথমে চুল ভালো করে শ্যাম্পু করে নিন; তবে কন্ডিশনার ব্যবহার করা থেকে বিরত থাকুন।
২। চুল কিছুটা শুকিয়ে এলে চুল বেণী করে তারপর পেয়ারা পাতার পানি ঢালুন।
৩। পানিটি মাথার তালুতে কমপক্ষে ১০ মিনিট ম্যাসাজ করুন এবং ২ ঘণ্টা রেখে তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

চুল পড়া বন্ধ করতে সপ্তাহে ৩ বার পেয়ারা পাতার দ্রবণটি টাটকা তৈরি করার পরামর্শ দেয়া হয়েছে। তবে, শুধু যদি চুল দ্রুত লম্বা করতে চান বা মজবুত ও চকচকে চুল চান, তাহলে সপ্তাহে ২ বার তরলটি ব্যবহার করুন।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত