ঢাকা বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ সপরিবারে করোনায় আক্রান্ত সাংসদ খোকন

সপরিবারে করোনায় আক্রান্ত সাংসদ খোকন

মেহেরপুর-২ গাংনী আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ও তার পরিবারসহ ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২৪ জনে।

মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন বৃহস্পতিবার রাতে জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ২৪টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে সংসদ সদস্য মো. সাহিদুজ্জামান খোকন ও তার স্ত্রী সন্তানসহ ১০ জনের পজিটিভ ও বাকি ১৪ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে।

অন্য আক্রান্তরা হলেন, এমপির স্ত্রী লাইলা আরজুমান বানু শিলা,দুই ছেলে সামিউজ্জামান সাইফ ও সামিউজ্জামান সামি, শামিম পারভেজ, জাহিদুল ইসলাম, রাশিদুল ইসলাম, মেহেরপুর পল্লী বিদ্যুত অফিসের তুহিন রহমান (৩৩) ও মো. আজাদ (৫৪) এবং মুজিবনগর উপজেলার আনান্দবাস গ্রামের নজরুল ইসলাম (৫৫)।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম রিয়াজুল আলম বলেন, এমপিসহ তার পরিবারের সকলেই সুস্থ আছেন। প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং হোম আইসোলেশনে তাদেরকে রাখা হয়েছে। লকডাউন করা হয়েছে এমপির বাসভবন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত