ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ সোনার দাম কমছে ব্যাপকহারে

সোনার দাম কমছে ব্যাপকহারে

ক‌রোনা মহামারির মধ্যে হু হু করে বাড়ছিলো স্বর্ণের দাম। দাম বৃদ্ধির রেকর্ডের পর রেকর্ড গড়ে গেল কয়েক দিন পড়তির দিকে মূল্যবান এ ধাতুটির দাম।

গোল্ড প্রাইসের হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায়, চলতি মাসের শুরু থেকেই আন্তর্জাতিক বাজারে কিছুটা নমনীয়ভাব দেখা যায় স্বর্ণের দামে। এরমধ্যে গতকাল (১১ আগস্ট) একদিনেই প্রতি আউন্স সোনার দাম কমেছে ১১৭ ডলার (প্রায় ১০ হাজার)। এদিন বাজারে প্রতি আউন্স সোনার হাত বদল শুরু হয় ২০২৭ ডলারে আর দিন শেষ হয় ১৯১০ ডলারে নামে।

৭ আগস্ট নিউইয়র্ক সময় সকাল ৯টার আগ দিয়ে বাজারে পড়তে শুরু করে সোনার দাম। ওই সময় প্রতি আউন্স সোনা বিক্রি হয় ২ হাজার ৬১ ডলারে। ওই দিন কমতে কমতে ২ হাজার ১৮ ডলারে নামে প্রতি আউন্স সোনার দাম। এরপরে অবশ্য ঊর্ধমুখী প্রবণতা দেখিয়ে সেদিন বাজার শেষ হয় ২ হাজার ৩৫ ডলার। ৮ আগস্ট আন্তর্জাতিক বাজারে মোটামুটি এই দামের আশেপাশেই সোনা বিক্রি হয়। দিনও শেষ হয় ২ হাজার ৩৫ ডলারেই। ৯ আগস্ট এই দামে বাজারে এলেও সময়ের সঙ্গে সঙ্গে পড়তে থাকে স্বর্ণের দাম। নেমে আসে ২ হাজার ২৫ ডলারে।

এরপর ওঠানামার মধ্য দিয়ে ২ হাজার ৩০ ডলারের সেদিনের লেনদেন শেষ হয় সোনার। ১০ আগস্ট বেশ খানিকটা উঠে যায় সোনার দাম। সেদিন ২ হাজার ৪৬ ডলারে বিনিয়োগকারীদের হাত বদল হয় প্রতি আউন্স সোনা। এরপর আবার পতন শুরু হয়; দাম নেমে আসে ২ হাজার ২৯ ডলারে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত