ঢাকা রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ শ্রীলঙ্কা সফরেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব!

শ্রীলঙ্কা সফরেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব!

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম তারকা সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে ২৯ অক্টোবর। এদিকে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ। যদিও বর্তমান করোনা পরিস্থিতিতে এখনো কোনো কিছুই নিশ্চিত হয়নি। তবে শ্রীলঙ্কা সফর শুরু হতে হতে নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফিরবেন বলে একটা গুঞ্জন শোনা যাচ্ছে।

বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, সাকিবকে ফিটনেস পরীক্ষা এবং ম্যাচ-অভিজ্ঞতার মতো বিষয় পেরুতে হবে। তবে কোভিড পরিস্থিতির কারণে দলের অন্যদের সাথে সাকিবের পার্থক্য খুব বেশি নয়। তার মতো খেলোয়াড় এসব কাটিয়ে উঠতে পারবে।

সেপ্টেম্বর থেকেই বিকেএসপিতে অনুশীলন শুরু করার কথা রয়েছে সাকিবের। নিষেধাজ্ঞা শেষের আগে শিক্ষামূলক বা পুনর্বাসনমূলক কর্মকাণ্ড ছাড়া কোনো ম্যাচ খেলতে পারবেন না বিশ্বের অন্যতম এই অলরাউন্ডার।

শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশ দলের কোয়ারেন্টাইন কাটানো, এরপর প্রস্তুতি ম্যাচ। আপাতত আলোচনা রয়েছে তিন টেস্টের সঙ্গে, তিনটি টি-টোয়েন্টি অথবা দুই টেস্টের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ আয়োজন করা। সবমিলিয়ে হিসাবটা ব্যাটে বলে মিলে গেলে শ্রীলঙ্কা সফরেই ক্রিকেটে ফিরতে পারেন সাকিব।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত