ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ ফেসবুকে স্কুলছাত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

ফেসবুকে স্কুলছাত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুর উপজেলায় স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়ানোর অভিযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিনহাজ ইসলাম (২০) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলের দিকে শেরপুর থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মিনহাজ উপজেলার আন্দিকুমড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

বগুড়ার শেরপুর থানার ওসি মিজানুর রহমান জানান, এই মামলায় অজ্ঞাত নামা আরো তিনজনকে আসামি করা হয়েছে। তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

জানা যায়, ঐ স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে কৌশলে তার অশ্লীল ছবি ও ভিডিও চিত্র মোবাইল ফোনে ধারণ করে মিনহাজ।
উপজেলার কানাইকান্দর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে মিনহাজ ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। চাঁদা না দিলে এসব অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় মিনহাজ।

এক পর্যায়ে স্কুল ছাত্রীর পরিবার বিষয়টা জানলে ঐ অশ্লীল ছবি ও ভিডিও চিত্র ফেসবুকে ছড়িয়ে দেয় মিনহাজ। এতে মানসিকভাবে ভেঙে পড়েছে স্কুলছাত্রী ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত