ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ এএসআইকে চড় মারা সেই ওসি প্রত্যাহার

এএসআইকে চড় মারা সেই ওসি প্রত্যাহার

বরগুনা: কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহার সহযোগী সিফাতের মুক্তির দাবিতে যখন তার সহপাঠীরা বরগুনার বামনা উপজেলায় মানববন্ধন করছিল ঠিক তখন শত শত মানুষের সামনে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) চড় মারার ঘটনায় বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ আলী তালুকদারকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে তাকে বামনা থানা থেকে প্রত্যাহার করা হয়

বিষয়টি নিশ্চিত করে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার ও তদন্ত কমিটির প্রধান মো. মফিজুল ইসলাম বলেন, এএসআইকে চড় মারার ঘটনা তদন্ত করে আমরা সত্যতা পেয়েছি। তদন্ত প্রতিবেদনে বামনা থানার ওসি ইলিয়াছ আলী তালুকদারকে প্রত্যাহারসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করি। এরই প্রেক্ষিতে ওসি ইলিয়াছ আলী তালুকদারকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মৃত্যুর পর গ্রেফতার হওয়া শাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে গত শনিবার (৮ আগস্ট) বামনায় আয়োজিত মানববন্ধন পণ্ড করে দেয় পুলিশ। এ সময় কর্তব্যরত ওই এএসআইকে প্রকাশ্যে চড় মারেন বামনা থানার ওসি ইলিয়াস হোসেন। চড় মারার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওসির সমালোচনা করেন অসংখ্য মানুষ। এতে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত