ঢাকা বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ আসছে আমির খানের নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’

আসছে আমির খানের নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’

বলিউড অভিনেতা আমির খানের নতুন সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। অক্টোবরে শুটিং শুরু করার জন্য তুরস্কের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুমতিও মিলেছে। প্রস্তুতি নিতে এ মাসেই সহযোগীদের সঙ্গে তুরস্ক যাবেন আমির।

তার নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’৷ ছবিটি নিয়ে এরই মধ্যে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

৪০ দিন ধরে তুরস্কের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং। ‘লাল সিং চাড্ডা’ ছবিটি প্রযোজনা করছে ভায়াকম এইট্টিন মোশন পিকচার্স। ছবির গল্প লিখেছেন অতুল কুলকার্নি। পরিচালনা করছেন ‘সিক্রেট সুপারস্টার’-এর পরিচালক অদ্বৈত চন্দন।

ছবিটিতে আমিরের নায়িকা হিসেবে থাকবেন কারিনা কাপুর। ‘থ্রি ইডিয়টস’-এর পর এ ছবি দিয়ে আবারও জুটি বেঁছেধেন দুই তারকা।

চলতি বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি। সময় মেনেই চলছিল ১৯৯৪ সালের হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক ‘লাল সিং চাড্ডা’ শুটিং। করোনা পরিস্থিতির কারণে সিনেমার নির্মাণ কাজ বন্ধ ছিল।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত