ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ সিনহা হত্যা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে র‌্যাব

সিনহা হত্যা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে র‌্যাব

গত শুক্রবার (৩১ জুলাই) টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে র‌্যাব। গতকাল শনিবার থেকে কক্সবাজার জেলা কারাগারের ফটকে দুইদিনের রিমান্ডে থাকা চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জানা গেছে, সাতদিন করে রিমান্ডে নেয়া অপর তিন আসামি টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের বরখাস্ত হওয়া ইনচার্জ লিয়াকত আলী, টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ এবং এসআই নন্দ দুলাল রক্ষিতকে আজ রোববার র‌্যাবের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ প্রসঙ্গে র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, গতকাল থেকে চারজনকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার ক্লু উদ্ঘাটনের চেষ্টা করা হবে।

মেজর সিনহা হত্যা মামলা খুবই স্পর্শকাতর। এ মামলার তদন্তে র‍্যাব সম্পূর্ণ নিরপেক্ষ ও প্রভাবমুক্ত হয়ে দায়িত্ব পালন করবে। মামলা সংশ্লিষ্ট সব বিষয়কে সমন্বিতভাবে নিয়ে কাজ করা হচ্ছে। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার বিষয়টি সামনে রেখেই তদন্ত এগিয়ে যাচ্ছে। এ ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে কাজ চলছে।

তিনি বলেন, পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুর ঘটনায় তার বোনের করা মামলায় যে ৯ জনকে আসামি করা হয়েছে, তাদের মধ্যে সাতজন আদালতে আত্মসমর্পণ করেছেন। বাকি দুইজন বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য নেই। তদন্ত করে এই দুইজনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

কক্সবাজারের জেল সুপার মোকাম্মেল হোসেন বলেন, মেজর সিনহা হত্যা মামলায় রিমান্ডে নেয়া সাত আসামির মধ্যে চার আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ শুরু করেছে র‌্যাবের তদন্ত দল।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত