ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ খুঁটিতে বেঁধে বৃদ্ধকে খাওয়ানো হল গোবর, মধ্যযুগীয় নির্যাতন (ভিডিও)

খুঁটিতে বেঁধে বৃদ্ধকে খাওয়ানো হল গোবর, মধ্যযুগীয় নির্যাতন (ভিডিও)

 

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে চারা রোপণকে কেন্দ্র করে এক বৃদ্ধকে নির্যাতন করে রশি দিয়ে খুঁটির সাথে বেঁধে মুখ দিয়ে গোবর খাওয়ানো ও দাঁড়িতে গোবর মেখে বৃদ্ধকে নির্যাতনের ঘটনা ঘটেছে। ঘটনার ১৪ দিন পর শুক্রবার রাতে নির্যাতনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হলে রাতেই পুলিশ ঘটনার মূল হোতা ভগ্নীপতি রশিদ মল্লিককে (৫০) গ্রেফতার করা হয়েছে। শনিবার এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে মুনসুর (৫৩)কে রশি দিয়ে খুঁটির সাথে হাত বেঁধে রশিদ মল্লিকের নির্দেশে আরসাদ মল্লিক (২৭) নামে এক যুবক একটি লাঠির মাথায় গোবর নিয়ে খাওয়ান ও বৃদ্ধের দাঁড়িতে সেই গোবর মেখে দেন এবং মারধর করা হয়। নির্যাতনের নেতৃত্ব দেওয়া রশিদ মল্লিক মুনসুরের আপন ভগ্নীপতি ও যুবক আরসাদ নাতনি জামাই।

এ ঘটনাটি গত ২৫ জুলাই ঘটলে প্রথমে নির্যাতিত মুনসুর ভয়ে থানার দ্বারস্থ হননি। কিন্তু ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালের পর রশিদ মল্লিককে শুক্রবার রাতে আটক করা হয়।

এ ঘটনায় এ ব্যাপারে ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, মামলায় ঘটনার মূল হোতা রশিদ মল্লিককে গ্রেফতার করা হয়েছে । শনিবার সকালে মুনসুর বাদী হয়ে নাতনি জামাই আরসাদকে প্রধান আসামি ও রশিদ মল্লিককে দ্বিতীয় আসামি করে ৪ জনের বিরুদ্ধে ভোলা থানায় একটি মামলা দায়ের করা হয়।

ভিডিও:

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত