ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ প্রিয়াংকা বিশ্বাসের কবিতা ‘গৃহিণীর স্বীকারোক্তি’

প্রিয়াংকা বিশ্বাসের কবিতা ‘গৃহিণীর স্বীকারোক্তি’

 

আমি গৃহিণী,
নিজ সংসারে রেঁধে বেড়ে খাই।
প্রিয় মানুষদের রসনা-বিলাসে
নিজ হাতের গুণটা ঢেলে দেই।

আমি গৃহিণী,
আজ সংসারের চৌকাঠ পেরুলে
আমার হেশেলে আগুন জ্বলবে না।
উপার্জনের পথে আমি অক্ষম নই।

আমি গৃহিণী,
সবার অসুস্থতায় অটল পাশে থাকি
নিজ লেখক সত্তাকে গুটিয়ে রেখে
অসমাপ্ত পাণ্ডুলিপিতে ধুলো জমাই।

আমি গৃহিণী,
লেখক হবো এমন স্বপ্ন লালন করি।
এরজন্য তো পড়তে হবে, জানতে হবে
আমার অবসরই আমার স্বপ্নের বাহন।

আমি গৃহিণী,
আমি চাইলেই উদ্যোক্তা হতে পারি।
চৌকাঠ পেরোনোর ক্ষমতা থাকলেও
আমি কার্নিশে বসে তোমাদের সুখ বিলাই।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত