ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ আমাদের বিজয় মানে ভারতের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী

আমাদের বিজয় মানে ভারতের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী

আমাদের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন, আমাদের বিজয় মানে ভারতের বিজয়। কারণ ভারতের সঙ্গে মুক্তিযুদ্ধের সময় থেকেই মধুর সম্পর্ক, নাড়ির সম্পর্ক। ভারতের সঙ্গে এই সম্পর্ক ছিন্ন হবার নয়। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

শনিবার (৮ আগস্ট) সকালে মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। পরে মন্ত্রী মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেন। এর আগে শুক্রবার রাতে সড়ক পথে মুজিবনগর পৌঁছান আবদুল মোমেন মেহেরপুর আসেন।

আব্দুল মোমেন বলেন, ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক এবং চীনের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক। সম্প্রতি চীন আমাদের দেশের প্রায় ৮ হাজারেরও বেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশের অনুমতি দিয়েছে। এটা আমাদের জন্য বড় পাওয়া। এ নিয়ে ভারতের সাথে আমাদের সম্পর্কের কোনো প্রভাব পড়বে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে ইতোমধ্যে পানিচুক্তিসহ বিভিন্ন চুক্তি সম্পন্ন হয়েছে। ছোটখাট কিছু বিষয় আছে। আওয়ামী লীগ সরকারের প্রতি বিশ্বাস রাখুন, অনেক উন্নয়ন হয়েছে। আরও অনেক উন্নয়ন দেখতে পাবেন।

বঙ্গবন্ধুর বাকি খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিরা যারা এখনো দেশের বাইরে পলাতক আছেন তাদের দেশে ফিরিয়ে এনে এই মুজিববর্ষেই বিচার করা হবে ইনশাআল্লাহ্‌। এজন্য আমরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেহেতু এটা অন্য দেশের ওপরও নির্ভর করে তাই একটু বিলম্ব হচ্ছে। আমাদের যা যা করার আমরা সবগুলো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জয়নাল আবেদিন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহিন, মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্রাচার্যসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত