ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ ওসি প্রদীপের স্থলাভিষিক্ত আবুল ফয়সল

ওসি প্রদীপের স্থলাভিষিক্ত আবুল ফয়সল

 

টেকনাফ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবুল ফয়সল। তিনি সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলায় বরখাস্ত হওয়ার ওসি প্রদীপ কুমার দাশের স্থলাভিষিক্ত হন।

শনিবার (০৮ আগস্ট) কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, চট্টগ্রাম রেঞ্জ অফিস ডিআইজি কার্যালয়ের এক জরুরি আদেশে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেন তিনি।

গত শুক্রবার সন্ধ্যায় ডিআইজি কার্যালয় থেকে তার ওই বদলির আদেশটি কার্যকর করা হয়। আগামীকাল রোববার মো. আবুল ফয়সল টেকনাফ থানায় যোগদান করবেন বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।

বর্তমানে টেকনাফ থানার ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন ওসি (তদন্ত) এবিএমএস দোহা।

এদিকে, ওসি আবুল ফয়সল ২০১৮ সালের ৫ নভেম্বর চান্দিনা থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর রউফ এর ছেলে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতক পাসের পর ১৯৯৩ সালে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন আবুল ফয়সল।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত