ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ কেরালায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

কেরালায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

কেরালায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

শুক্রবার রাতে কেরালার কোঝিকোড বিমানবন্দরে অবতরণ করার সময়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সংবাদসংস্থা এ এন আই জানিয়েছে, বিমানটি কোন আগুন লাগেনি কিন্তু ভেঙে গেছে।

বিমানটি রানওয়ে ওয়ান জিরো ছোঁয়ার পরে না থেমেই রানওয়ের শেষ মাথায় চলে যায় আর তার পরে সেটি ছাড়িয়ে সামনের উপত্যকায় গিয়ে পড়ে। তখনই বিমানটি দুটো টুকরো হয়ে যায়।

দুবাই থেকে বিদেশে আটকিয়ে পড়া ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসছিল বিমানটি।

প্রবল বৃষ্টির মধ্যেই বিমানটি অবতরণ করছিল। দৃশ্যমানতা ছিল ২০০০ মিটার। জানিয়েছেন, ভারতের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডি জি সি।

এয়ার ইন্ডিয়া বিমানটিতে ক্র্যু ও যাত্রী মিলিয়ে ১৯১ জন ছিলেন বলে জানা যাচ্ছে। এদের ১৭৪জন যাত্রী, যাদের মধ্যে ১০টি শিশু, দুজন পাইলট এবং ৫ জন কেবিন ক্রু।

৪০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। ভারতের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে পাইলট এবং তার সহকারী এই দুজনের মৃত্যু হয়েছে।

পুলিশ, দমকল বাহিনী সেখানে রয়েছে, তবে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীকেও বিমানবন্দরে পৌঁছনর নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের একজন বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ ক্যাপ্টেন মোহন রঙ্গনাথন বলছেন, ওই রানওয়েটি ঢালু এবং তারপরেই প্রায় ২০০ মিটার গভীর উপত্যকা কোনও দুর্ঘটনা ঘটলে সেখানে পৌছনও কষ্টকর হবে।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত