ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ ৪ বছরের মেয়ে শিশু ধর্ষণকারী ৯ বছরের ছেলে শিশু গ্রেফতার

৪ বছরের মেয়ে শিশু ধর্ষণকারী ৯ বছরের ছেলে শিশু গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৪ বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টার অভিযোগে শাহীন মিয়া নামে ৯ বছরের এক শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের মনোহরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহীন মিয়া মনোহরপুর গ্রামের জহর ইসলামের ছেলে। এ ঘটনায় শিশুর পিতা থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাহীন ও ভিকটিম প্রতিবেশী। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি পাশের বাড়ির উঠানে খেলা করার সময় শাহীন শিশুটিকে প্রতিবেশী হারুন মিয়ার ঘরে ডেকে নিয়ে ধর্ষন করে। এ সময় শিশুটির চিৎকারে তার মা ঘরে ঢুকলে শাহীন পালিয়ে যায়।

এ ব্যাপারে নাসিরনগর থানায় পরিদর্শক (তদন্ত) মো: কবির হোসেন বলেন, এ ঘটনায় শিশুর পিতা বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। আমরা রাতেই অভিযুক্ত শাহীনকে গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদে শাহীন ধর্ষনের কথা স্বীকার করেছে। শুক্রবার সকালে শাহীনকে আদালতে সোপর্দ করা হয়েছে ও শিশুটিকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত