ঢাকা বৃহস্পতিবার ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ যমুনায় পিকনিকের নৌকাডুবি, নিখোঁজ ৫ জনের এখনো সন্ধান মেলেনি

যমুনায় পিকনিকের নৌকাডুবি, নিখোঁজ ৫ জনের এখনো সন্ধান মেলেনি

যমুনায় পিকনিকের নৌকাডুবি, নিখোঁজ ৫ জনের এখনো সন্ধান মেলেনিসিরাজগঞ্জের যমুনা নদীতে পিকনিকের নৌকা ডুবিতে নিখোঁজ এর ২৪ ঘন্টা পার হলেও এখনো সন্ধান মেলেনি নিখোঁজ ৫ জনের।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মঞ্জিল হক জানায়, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ৫ সদস্যদের ডুবুরি দল দ্বিতীয় দিনের মত নৌকা ডুবির স্থানে উদ্ধার অভিযান চালায়। নদীতে প্রবল স্রোত আর ঢেউ এর কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়। তবে পরবর্তিতে আবহাওয়া পর্যবেক্ষণ করে আবারো উদ্ধার অভিযান চালানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এছাড়া সকাল থেকেই নদীতে নৌকা নিয়ে নিখোঁজদের সন্ধান করছে স্বজনেরা।

উল্লেখ্য, বুধবার সকালে টাঙ্গাইল জেলার গোপালপুর থেকে ২২ জন যাত্রী নিয়ে একটি পিকনিকের নৌকা সিরাজগঞ্জের ৪ নং ক্রসবাধ এলাকায় আসে। সেখান থেকে বিকেলে নৌকাটি বঙ্গবন্ধু সেতু এলাকায় গেলে নদীর প্রবল স্রোতে নৌকাটি মাঝখানে ভেঙ্গে পানিতে তলিয়ে যায় যাত্রীরা। পরে অন্য দুইটি নৌকা এসে ১৭ জন কে উদ্ধার করা গেলেও ৫ জন কে খুঁজে পাওয়া যায় না। নিখোঁজরা হলো মারুফ, মিজান, হাসি, শরীফ এবং শাহদৎ। এদের সকলের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত