ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ বাংলাদেশে রায়হান কবিরকে ফেরত পাঠাবে মালয়েশিয়া

বাংলাদেশে রায়হান কবিরকে ফেরত পাঠাবে মালয়েশিয়া

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরায় মানবাধিকার ও শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলায় গ্রেফতার বাংলাদেশি রায়হান কবিরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

গতকাল বুধবার (৫ আগষ্ট) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল দাইযামি দাউদ ইমিগ্রেশন সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বর্তমানে রয়েল পুলিশ রায়হানের মামলাটি তদন্ত করছেন; তদন্ত শেষ হলে তদন্তের রিপোর্ট অ্যাটর্নি জেনারেল এর কাছে জমা দেয়ার পর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তাকে তার নিজ দেশে ফেরত পাঠানো হবে। ইতিমধ্যে বাতিল করা হয়েছে তার ওয়ার্ক পারমিট ভিসা এবং তিনি আর কখনই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা রায়হান কবিরকে কবে নাগাদ দেশে পাঠানো হবে এই বিষয়ে প্রশ্ন করলে ইমিগ্রেশনের মহাপরিচালক নিদিষ্ট কোন তারিখ জানান নি। তবে, তিনি জানিয়েছেন ৩১ আগষ্টের পর কুয়ালালামপুর-ঢাকা ফ্লাইট পরিচালনা করা হতে পারে। তখন এই বিষয়ে নির্দিষ্টভাবে বলা যাবে।

গ্রেফতারের আগে নিজের হোয়াটসঅ্যাপ থেকে একটি বার্তা পাঠিয়ে রায়হান কবির বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘আমার অপরাধটা কী? আমি তো কোনো মিথ্যা বলিনি। প্রবাসীদের ওপর যে বৈষম্য ও নিপীড়ন চলেছে, আমি শুধু সেই কথাগুলো বলেছি। আমি চাই প্রবাসে থাকা কোটি বাংলাদেশি ভালো থাকুক। আমি চাই পুরো বাংলাদেশ আমার পাশে থাকুক।’

উল্লেখ্য, গত ২৪ জুলাই শুক্রবার সন্ধ্যায় তাকে কুয়ালালামপুরের জালান পাহাং স্তাপার একটি কন্ডোমিনিয়াম থেকে গ্রেফতার করে ১৪ দিনের জন্য জিজ্ঞাসাবাদে নেয় দেশটির পুলিশ।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত