ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ করোনা হাসপাতালে আগুন, আইসিইউতে থাকা ৮ রোগীর মৃত্যু

করোনা হাসপাতালে আগুন, আইসিইউতে থাকা ৮ রোগীর মৃত্যু

ভারতের করোনা হাসপাতালে আগুন লেগে কোভিড-১৯ এ আক্রান্ত আট রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) ভোরে গুজরাটের আমেদাবাদের কোভিড হাসপাতালটিতে আগুন লাগে। খবর এনডিটিভির

জানা যায়, গুজরাটের বেসরকারি শ্রেই হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) আগুন লাগে। আগুনে আইসিইউতে ভর্তিতে থাকা আট জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী।

হাসপাতালটির তথ্য অনুযায়ী, আগুনে ৫০ শয্যাবিশিষ্ট ওই হাসপাতালে ভর্তি ছিলেন মোট ৪৫ জন করোনা রোগী। তাদের উদ্ধার করে সর্দার বল্লভভাই প্যাটেল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে ওই আগুন লেগেছে। আট রোগীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, আমেদাবাদের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনাটি জানতে পেরে আমি অত্যন্ত দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

এদিকে প্রধানমন্ত্রী কার্যালয় থেকেও এই অগ্নিকাণ্ডের পর টুইট করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত