ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ জাপান প্রবেশে নিষেধাজ্ঞা বাংলাদেশসহ আরও চার দেশের

জাপান প্রবেশে নিষেধাজ্ঞা বাংলাদেশসহ আরও চার দেশের

বিশ্বজুড়ে চলমান করোনা সংক্রমণের কারণে এবার বাংলাদেশসহ আরো চার দেশের নাগরিকদের জাপান প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন ও পেরুর নাগরিকরা যদি জাপানে পুনঃপ্রবেশ করতে চায়, তাহলে করোনার নেগেটিভ সার্টিফিকেট দেখানোর পাশাপাশি সংশ্লিষ্ট দেশের দূতাবাসের বিশেষ অনুমতিপত্রও দিতে হবে।

তবে সেক্ষেত্রে করোনা পরীক্ষা করাতে হবে জাপানে প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে। আগামী শুক্রবার থেকে নতুন এই বিধি-নিষেধ কার্যকর হবে।

আগামী পহেলা সেপ্টেম্বর থেকে এ নির্দেশনা কার্যকর হওয়ার কথা থাকলেও এই চার দেশে সংক্রমণ বাড়ায় জাপান সরকার আগেই এ সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও সব বিদেশি নাগরিকদেরই জাপানে প্রবেশের পর ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে। এই সময়ে তারা গণপরিবহন ব্যবহার করতে পারবে না।

জাপান সরকারের তথ্য অনুসারে, বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হওয়ার আগে দুই লাখের বেশি মানুষ সাময়িকভাবে জাপান ছেড়েছে। শর্ত সাপেক্ষে এখন তারা জাপানে প্রবেশ করতে পারবে।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত