ঢাকা বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ নদীতে মাছ ধর‌তে গি‌য়ে বজ্রাঘা‌তে কৃষকের মৃত্যু

নদীতে মাছ ধর‌তে গি‌য়ে বজ্রাঘা‌তে কৃষকের মৃত্যু

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় নদী‌তে মাছ ধর‌তে গি‌য়ে বজ্রাঘা‌তে গোলাম হো‌সেন (৫৫) না‌মে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপ‌জেলার কোদালকাটি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.সেতু রায় ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

মৃত গোলাম হো‌সেন ওই ইউনিয়নের সাজাই সরকার পাড়া গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছে‌লে ব‌লে জানা গে‌ছে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপু‌রে বাড়ির পাশের নদীতে কয়েকজনের সাথে জাল দিয়ে মাছ ধরতে যায় গোলাম হোসেন। হঠাৎ ঝ‌ড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হ‌লে বজ্রাঘা‌তে গুরুতর আহত হন গোলাম হো‌সেন। স্থানীয়রা তা‌কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.সেতু রায় জানান, বজ্রাঘা‌তের শিকার ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আ‌গেই তার মৃত‌্যু হয়।

চন্দন কুমার সরকার /কুড়িগ্রাম প্রতিনিধি

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত