ঢাকা বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব জমিতে না থাকলে এমপিওভুক্তি নয়: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব জমিতে না থাকলে এমপিওভুক্তি নয়: শিক্ষামন্ত্রী

দেশের সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান স্থানান্তরের নির্দেশ দেয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে তাদের নিজস্ব জায়গায় স্থানান্তরের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০-এর ওপর আয়োজিত এক ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে তিনি এমন নির্দেশনা দেন।

শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় আরও যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব জমি নেই সেসব প্রতিষ্ঠানকে ভবিষ্যতে আর এমপিওভুক্ত করা হবে না। ভাড়া বাড়িতে এমপিওভুক্ত সব প্রতিষ্ঠানকে পাঁচ বছরের মধ্যে নিজস্ব জায়গায় স্থানান্তর হতে হবে।

দীপু মনি বলেন, কোনো ট্রাস্ট বা সংস্থা দ্বারা পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান ট্রাস্ট বা সংস্থার সদস্যদের মতামতের ভিত্তিতে এমপিওভুক্ত করা হবে। এমন যেসব প্রতিষ্ঠান ইতোমধ্যে এমপিওভুক্ত হয়েছে ট্রাস্ট যদি না চায় তাহলে সেসব প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে। ওইসব প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা চাইলে অন্য এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন। অথবা আগের প্রতিষ্ঠানে থেকে যেতে পারবেন।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত