ঢাকা বুধবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ সিলেটে একদিনেই করোনা আক্রান্ত আরও ৫২ জন

সিলেটে একদিনেই করোনা আক্রান্ত আরও ৫২ জন

দেশজুড়ে চলমান করোনা ভাইরাসে সিলেটে নতুন করে আরও ৫২ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর পিসিআর ল্যাবে এই ৫২ জনের করোনা শনাক্ত হয়।

শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাবির ল্যাবে মঙ্গলবার মোট ১৭৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সিলেটের ৫৮টি, হবিগঞ্জের ৫০টি ও সুনামগঞ্জের ৬৬টি।
১৭৪টি নমুনার মধ্যে ৫২টি রিপোর্ট পজিটিভ আসে। নতুন ৫২ জন করোনা রোগীর মধ্যে সিলেট জেলার ১৫ জন, হবিগঞ্জের ১৯ জন এবং সুনামগঞ্জ জেলার ১৮ জন।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত