ঢাকা বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ প্রশংসা কুড়াচ্ছে কাজল আরেফিন অমি’র ‘মাস্ক’

প্রশংসা কুড়াচ্ছে কাজল আরেফিন অমি’র ‘মাস্ক’

ঈদুল আজহার বিশেষ নাটক ‘মাস্ক’ । নাটকটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি এবং প্রযোজনা করেছেন মাসুদুল হাসান।নাটকটি ঈদের পরের দিন অবমুক্ত করা হয় ‘মোশন রক এন্টারটেইনমেন্ট’ এর ইউটিউব চ্যনেলে।

প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিনত হয় ‘মাস্ক’ । মাত্র ২৪ ঘন্টায় ১০ লাখেরও বেশি মানুষ দেখে নাটকটি। যা এখনো পর্যন্ত ঈদে প্রকাশিত নাটকগুলো মধ্যে প্রথম । নাটকটিতে অভিনয় করেছেন – জিয়াউল হক পলাশ, তাসনিয়া ফারিন, চাষী আলম, মারজুক রাসেল, মুকিত জাকারিয়া, মুসাফির প্রমুখ।

মুঠোফোন কথা হলো কাজল আরেফিন অমির সাথে , তিনি জানালেন- ‘মাস্ক গল্পটা একটু ডার্ক কমেডি ধাচের। আমি সবসময় আমার দর্শকদের বিনোদন দিতে চাই আমার কাজের মাধ্যমে। সারাদিনের শত ব্যস্ততা শেষে কেউ যদি আমার নাটক দেখে একটু বিনোদিত হয়,একজন নির্মাতা হিসেবে এতটুকুই আমার স্বার্থকতা। নাটকটি প্রকাশের পর দর্শকদের কাছ থেকে অনেক রেস্পন্স পাচ্ছি। আলোচনা-সমালোচনা থাকবেই। সমালোচনা অবশ্যই গঠনমুলক হওয়া উচিৎ। ডার্ক কমেডি ধাচের নাটক মূলত আমাদের দেশে হয় না তবে আশা করা যায় এখন থেকে হবে, আমার কাজ রিলিজ হওয়ার পর এক দল বলে অসাধারণ হয়েছে আরেক দল বলে একদমই ভালো হয় নাই আমি এই দুই দলকেই ভালোবাসি , কারন তারা কস্ট করে আমার কাজ দেখেন। আমি সবসময়ই চেস্টা করি দর্শকদের নতুন কিছু দেয়ার জন্য সামনেও এই চেস্টা অব্যাহত থাকবে,আপনারা পাশে থাকবেন।
এবারের কাজের অভিজ্ঞতা অন্য সবসময় থেকে একটু আলাদা , এই করোনাকালীন সময়ে আমাদের কাজের ক্ষেত্রেও নিতে হয়েছে বাড়তি সতর্কতা। অন্য সময়গুলাতে আমরা গল্প,ক্রিপ্ট রেডি করে তারপর লোকেশন রেডি করতাম আর এবার লোকেশন রেডি করে গল্প রেডি করতে হয়েছে এটা একটা চাপ ছিল। তারপরও শত প্রতিকুলতার মাঝেও কাজ করেছি দর্শকদের জন্য। দিনশেষে দর্শকদের ভালোবাসাটাই সামনে এগিয়ে যাওয়ার শক্তি।
আমি এবং আমার টিমের জন্য দোয়া করবেন সবাই যাতে সামনে আপনাদের আরো কাজ উপহার দিতে পারি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত