ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ মারামারির ঘটনায় টিকটক অপু গ্রেফতার

মারামারির ঘটনায় টিকটক অপু গ্রেফতার

মারামারির ঘটনায় টিকটকের জনপ্রিয় মুখ ‘টিকটক অপু’কে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। গতকাল সোমবার রাতে উত্তরা ৬ নম্বর সেক্টরের আলাউল এভিনিউয় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অপুর আরেক সহযোগীকে গ্রেফতার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার প্রকৌশলী মেহেদি হাসান রবিন উত্তরার সড়কটি দিয়ে তার ব্যক্তিগত গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। সাথে তার ২-৩ জন বন্ধুও ছিল। তবে আলাউল এভিনিউয়ের সড়ক আটকে অপু ও তার সহযোগীরা টিকটক বানাচ্ছিল।

রবিন রাস্তা আটকানো দেখে হর্ন বাজায়। হর্ন বাজানোর পর অপু ও তার সহযোগীরা বিরক্ত বোধ করে এবং গাড়িকে উদ্দেশ্য করে অশালীন কথা বলতে থাকে। রবিন আর তার বন্ধুরা গাড়ি থেকে নেমে সাইড দিতে বলে।

তবে ‘কেন গাড়ির হর্ন বাজানো হলো’ এবং ‘কেন রাস্তা ছাড়তে বললো’, এ কারণে অপু ও তার সহযোগীরা রবিনসহ তার দুইজন বন্ধুকে মারধর করে। এতে রবিন এবং বাকি দুইজন গুরুতর আহত হয়। মারামারির সময় অপুকে স্থানীয়রা গণপিটুনিও দেয়।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা মডেল থানার ডিউটি অফিসার এসআই মো. ফুয়াদ উদ্দিন বলেন, ‘সড়কে এক প্রকৌশলীকে মারধরের ঘটনায় অপুর বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে’।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত