ঢাকা বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ ৩ নভেম্বরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

৩ নভেম্বরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

দেশজুড়ে চলমান করোনা সংক্রমণের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সম্ভাবনার বিষয়ে সব কিছুকে নাকচ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা।

বর্তমান পরিস্থিতি চলমান থাকলেও আগামী ৩রা নভেম্বরেই অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন বলে জানিয়েছেন হোয়াইট হাউজ ও ট্রাম্পের প্রচারণা শিবির।

যুক্তরাষ্ট্রে ৪৬ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে অন্ততপক্ষে দেড় লাখের বেশি। এমন অবস্থায় নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হলে জনসাধারণ বুথে গিয়ে কীভাবে ভোট দেবে তা নিয়েই প্রশ্ন তুলেছিল বিরোধী ডেমোক্র্যাট শিবির।

জনস্বাস্থ্য বিধি মেনে তাই ‘মেইল-ইন ভোটিং’কেই প্রাধান্য দেওয়া হয়েছিল। স্থানীয় সময় রবিবার হোয়াইট হাউজ চিফ অব স্টাফ মার্ক মিডোস নির্বাচন পেছানোর সম্ভাবনা উড়িয়ে দেন। সিবিএস চ্যানেলের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা ৩ নভেম্বর নির্বাচনের আয়োজন করবো। প্রেসিডেন্ট এ নির্বাচনে জয়ী হতে যাচ্ছেন।

ট্রাম্পের প্রচারণা শিবিরের উপদেষ্টা জ্যাসন মিলারের কণ্ঠেও একই কথা প্রতিধ্বনিত হয়েছে। ফক্স নিউজ সানডে-অনুষ্ঠানে তিনি বলেন, আগামী ‘৩ নভেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত