ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ মসজিদ কমিটি নিয়ে বিরোধ, যুবককে শাবলের আঘাতে হত্যা

মসজিদ কমিটি নিয়ে বিরোধ, যুবককে শাবলের আঘাতে হত্যা

মসজিদ কমিটিকে কেন্দ্র করে মুক্তার হোসেন (৩০) নামে এক যুবককে পিটিয়ে ও শাবল দিয়ে আঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষরা।
ঘটনাটি ঘটেছে জামালপুর সদর উপজেলার রনরামপুর কপালীপাড়া গ্রামে।

সোমবার (৩ আগস্ট) বিকাল ৩টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন সদর উপজেলার কপালীপাড়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।

এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার জানান, সদর উপজেলার রনরামপুর কপালীপাড়া গ্রামে নতুন জামে মসজিদের কমিটি নিয়ে প্রতিবেশী আব্দুল মজিদ ও তার তিন ছেলের সঙ্গে বিরোধ চলছিলো মুক্তার হোসেনের।

এরই জের ধরে সোমবার দুপুরে মসজিদের পাশেই তাকে পিটিয়ে ও শাবল দিয়ে আঘাত করে গুরুর আহত করে। পরে আহত অবস্থায় মুক্তারকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত