ঢাকা বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ আফগানিস্তানে কারাগারে সংঘর্ষ, নিহত ৩৭

আফগানিস্তানে কারাগারে সংঘর্ষ, নিহত ৩৭

আফগানিস্তানের জালালাবাদের কারাগারে সোমবার (৩ আগস্ট) দুপুরে দুই পক্ষের মধ্যকার সংঘর্ষের অবসান হয়। এ ঘটনায় অন্তত ২৯ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে কারাবন্দি ছাড়াও রয়েছে বেসামরিক নাগরিক, কারারক্ষী ও আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য। নিরাপত্তা বাহিনীর অভিযানে আট হামলাকারীও নিহত হয়েছে। সব মিলে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩৭-এ। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমানকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এসব তথ্য জানিয়েছে।

রবিবার (২ আগস্ট) রাতে নানগারগার প্রদেশের রাজধানী জালালাবাদের কারা প্রাঙ্গণে গাড়িবোমা হামলা চালায় এক আত্মঘাতী। এরপরই নিরাপত্তা প্রহরীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে বেশ কয়েকজন বন্দুকধারী। পরে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

কারাগারটিতে প্রায় দেড় হাজার বন্দি রয়েছে। এরমধ্যে কয়েকশ’ বন্দিকে জঙ্গি সংগঠন আইএস-এর আফগান শাখার সদস্য বলে মনে করা হয়ে থাকে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, কারাগারটিতে হামলার ঘটনায় আইএস-এর আফগান শাখা দায় স্বীকার করেছে। সংগঠনটি সেখানে আইএস ইন খোরাসান প্রভিন্স নামে পরিচিত। নানগারগার প্রদেশে সংগঠনটির সদর দফতর অবস্থিত।

হামলার উদ্দেশ্য কী তা এখনও জানা যায়নি। হামলার সময় বেশ কিছু বন্দি পালিয়ে গিয়েছিল। নানগারগার প্রদেশের গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, পালিয়ে যাওয়া ১ হাজার বন্দিকে খুঁজে বের করেছে নিরাপত্তা বাহিনী। এখনও কোনও বন্দি পলাতক আছে কিনা তা জানা যায়নি।

নানগারগার প্রদেশের রাজধানী জালালাবাদের কাছে বিশেষ বাহিনীর অভিযানে এক জ্যেষ্ঠ আইএস কমান্ডার নিহত হওয়ার একদিনের মাথায় এ হামলা হলো।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত