ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ করোনা: মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে দক্ষিণ আমেরিকায়

করোনা: মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে দক্ষিণ আমেরিকায়

বিশ্বজুড়ে চলমান করোনা সংক্রমণে দক্ষিণ আমেরিকায় এখন পর্যন্ত দুই লাখ ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা। বিশ্বের অন্যতম করোনা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থলে রূপ নিয়েছে এই অঞ্চলটি। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

এছাড়াও যুক্তরাষ্ট্রের পরেই প্রাণহানিতে এগিয়ে আছে ব্রাজিল ও মেক্সিকো। আঞ্চলিকভাবে মহামারিতে যত মানুষ মারা গেছেন, তাদের প্রায় ৭০ শতাংশই এই দুই দেশে ঘটেছে।

নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের মাধ্যমে ভাইরাসের বিস্তার রোধে দক্ষিণ আমেরিকার এই দুই দেশ ব্যাপক চেষ্টা করছে। তারা তাদের অর্থনীতি সচলে চেষ্টা চালাচ্ছে। যদিও সংকটের কারণে তাদের অবস্থা বিপর্যয়ের মধ্যে রয়েছে।

ব্রাজিলের হিসাব বলছে, চলতি সপ্তাহের প্রথম দিকে দেশটিতে দেড় হাজারের বেশি মানুষ মারা গেছেন। শনিবার সেখানে এক হাজার ৮৮ জনের মৃত্যু হয়।

আর মেক্সিকোয় শনিবার ৭৮৪ জনের প্রাণহানি হয়। দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশগুলোও করোনা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে অনবরত।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত