ছবি: সংগৃহীত
বাংলাদেশের ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
লাইভ ফলাফলে দেখা যায়, বিএনপি+ জোট পেয়েছে ২০৯টি আসন। অন্যদিকে জামায়াত+ জোট পেয়েছে ৭৮টি আসন এবং অন্যান্য দল পেয়েছে ১০টি আসন।
নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের সমমনা দলগুলোর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের।
সর্বশেষ প্রাপ্ত ফল অনুযায়ী গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৬৬ দশমিক ৭৩ শতাংশ এবং ‘না’ ভোট পেয়েছে ৩৩ দশমিক ২৭ শতাংশ। মোট গণনা করা ভোটের মধ্যে ‘হ্যাঁ’ পেয়েছে ৮৪ লাখ ৩৪ হাজার ৫৪৯ ভোট। বিপরীতে ‘না’ পেয়েছে ৪২ লাখ ৪ হাজার ৫৩৯ ভোট।
