ঢাকা রবিবার ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হাদির হত্যার বিচার দাবি এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলা প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এর ফলে শাহবাগ মোড়ে যানচলাচল বন্ধ হয়েছে।
সন্ধ্যা পৌনে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন। ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমার ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যেতে চাইলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। এতে ইনকিলাব মঞ্চের অন্তত ২৩ জন আহত হন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত