ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ লন্ডনের রাস্তায় পানের পিকের লাল দাগ, বছরে পরিষ্কারে খরচ ৪৮ লাখ টাকা

লন্ডনের রাস্তায় পানের পিকের লাল দাগ, বছরে পরিষ্কারে খরচ ৪৮ লাখ টাকা

ছ‌বি: সংগৃহীত

লন্ডনের রাস্তায় পান ও গুটখার পিক এখন বড় ধরনের ঝামেলায় পরিণত হয়েছে। দক্ষিণ এশিয়ায় যেভাবে অনায়াসে পান চিবিয়ে যত্রতত্র থুতু ফেলা হয়—ঠিক সেই অভ্যাসই অনেকেই বিদেশেও বয়ে নিয়ে গেছেন। ফলে লন্ডনের ফুটপাত, ভবনের দেয়াল, সিঁড়িঘর—কোনো জায়গাই এই লাল দাগের হাত থেকে রেহাই পাচ্ছে না। দেখতে নোংরা ও অস্বাস্থ্যকর হলেও দীর্ঘদিনের অভ্যাসের কারণে অনেকেই বিষয়টিকে গুরুত্ব দিতে চায় না। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষের কাছে এটি এখন ব্যয়বহুল ও বিরক্তিকর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

ইভনিং স্ট্যান্ডার্ডের তথ্য অনুযায়ী, উত্তর লন্ডনের ব্রেন্ট কাউন্সিলকে প্রতি বছর প্রায় ৩০ হাজার পাউন্ড—বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ লাখ টাকা—খরচ করতে হচ্ছে এসব দাগ পরিষ্কার করতে। ওয়েম্বলি এলাকায় এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়, যেখানে রাস্তা, ফোনবক্স থেকে শুরু করে গাছের পাশের মাটিও লাল দাগে ভরে যায়। কাউন্সিল জানায়, শক্তিশালী পরিচ্ছন্নতাকারী যন্ত্র দিয়েও অনেক সময় এই দাগ পুরোপুরি তুলতে পারে না।

এ পরিস্থিতি মোকাবিলায় ব্রেন্ট কাউন্সিল কঠোর অবস্থান নিয়েছে। পান থুতু ফেলা বেশি হয় এমন বেশ কিছু জায়গায় সতর্কতামূলক ব্যানার লাগানো হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল দিচ্ছে আইন–প্রয়োগকারী কর্মকর্তারা। ধরা পড়লে সর্বোচ্চ ১০০ পাউন্ড, প্রায় ১৬ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে।

কাউন্সিলের পাবলিক রিয়ালম ও এনফোর্সমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য ক্রুপা শেঠ বলেন, “আমাদের এলাকায় যারা পান ফেলে রাস্তাঘাট নোংরা করছে, তাদের বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা চালিয়ে যাব। ব্রেন্টকে নোংরা করলে ধরা পড়তেই হবে—আর ধরা পড়লেই জরিমানা।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত