ঢাকা সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ ক্লাসে নামাজ পড়ায় কান ধরতে হলো মুসলিম শিক্ষার্থীদের

ক্লাসে নামাজ পড়ায় কান ধরতে হলো মুসলিম শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে একটি কলেজে মুসলিম শিক্ষার্থীদের ফাঁকা ক্লাসরুমে নামাজ পড়া কেন্দ্র করে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সম্প্রতি রাজ্যের কল্যাণ শহরের আইডিয়াল কলেজ অব ফার্মেসিতে ঘটে যাওয়া এই ঘটনা সামাজিকমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিনজন মুসলিম শিক্ষার্থী কারো কাজে বাধা সৃষ্টি না করেই একটি খালি ক্লাসরুমে নামাজ পড়ছিলেন। ওই সময় অজ্ঞাত কেউ ভিডিও ধারণ করে সেটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিও ভাইরাল হওয়ার পরপরই বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দলের কর্মীরা কলেজে হাজির হয়ে তীব্র প্রতিবাদ জানাতে থাকেন। এক পর্যায়ে শিক্ষার্থীদের ‘কান ধরে ওঠবস’ করানো হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে। জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে সব ধরনের ধর্মীয় অনুষ্ঠান নিষিদ্ধ করে রেখেছে। সেই নীতি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তলব করে প্রশাসন এবং শেষ পর্যন্ত তাদের ক্ষমা চাইতে বাধ্য করা হয়।

উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত কোনো সহিংসতা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় পুলিশ। বিষয়টি নিয়ে এখনো কলেজ কর্তৃপক্ষ, শিক্ষার্থী বা ধর্মীয় সংগঠনগুলোর কেউই আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত