ঢাকা সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন নায়ক মারুফের বাসায় থাকছেন মাহি

নায়ক মারুফের বাসায় থাকছেন মাহি

ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়িকা মাহিয়া মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। কয়েক মাস ধরেই সেখানে কাটাচ্ছেন অবকাশের সময়। যুক্তরাষ্ট্রে থাকাকালীন তিনি বাস করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক কাজী মারুফের বাসায়।

নিউইয়র্কে গিয়ে ঘোরাঘুরি, শপিংয়ের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আয়োজনে অংশ নিতে দেখা যাচ্ছে তাকে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি অতিথি হয়েছেন ঢালিউডের আলোচিত নায়ক জায়েদ খানের।
নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে দেখা যায় মাহি ও জায়েদ খানকে। যুক্তরাষ্ট্রের ঠিকানা টিভিতে প্রচারিত জনপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’–এর অতিথি হয়ে অংশ নেন মাহি। সেই সূত্রেই দুজনের আলাপ, আড্ডা ও শুটিং।
সাক্ষাৎকারে মাহি কথা বলেন তার ক্যারিয়ারের উত্থান–পতন, অভিজ্ঞতা ও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে। সেখানে খাবারের রুচি নিয়ে প্রশ্ন করা হলে মাহি জানান,“আমার ভাত আর শুঁটকি ভর্তা খুব পছন্দ। এটা আমার প্রিয় খাবার। বিরিয়ানিও ভালোবাসি, তবে ভাতই বেশি ভালো লাগে।”

জায়েদ জানতে চান—আমেরিকায় থেকে বাংলা খাবার কি মিস করছেন? উত্তরে মাহি হাসতে হাসতে বলেন, “না, একদমই না। কারণ আমি আমার বড় ভাই, নায়ক মারুফ ভাইয়ের বাসায় থাকছি। যা খেতে চাই বললেই ভাবি রান্না করে দেন।”
নিউইয়র্কের সেন্ট্রাল পার্কের মনোরম পরিবেশে ধারণ করা হয়েছে পুরো পর্বটি। শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় পর্বটি প্রকাশিত হয় ঠিকানা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত