ছবিঃ সংগৃহীত
অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছে পেনসিলভেনিয়ায়, যেখানে কুকুরের আচরণের কারণে নিজের বন্দুক থেকে গুলি ছিটকে মালিক আহত হয়েছেন। আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে ভর্তি। এই তথ্য নিশ্চিত করেছে শিলিংটন পুলিশ বিভাগ।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত প্রায় ১১:১৩ মিনিটে গুলিবিদ্ধ এক ব্যক্তির খবর আসে। খবর অনুযায়ী, ৫৩ বছর বয়সী ওই ব্যক্তির পিঠে গুলির আঘাত লেগেছে। পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনাস্থলে গিয়ে তারা জানতে পারেন যে একটি কুকুর বিছানায় লাফ দেওয়ার সময় বন্দুক থেকে গুলি ছুটে যায়।
ঘটনার সময় তিনি বন্দুকটি পরিষ্কার করছিলেন এবং সেটি বিছানায় রেখেছিলেন। এরপর তিনি বিছানায় বসেন। তখন তার একটি কুকুর বিছানায় লাফ দেয়, এবং এভাবেই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাড়িতে ওই ব্যক্তি ও তার ছেলে ছাড়া আর কেউ ছিলেন না। এছাড়া বাড়িতে আরও দুটি কুকুর ছিল, তবে ছেলে তখন ঘরে উপস্থিত ছিলেন না।
পরবর্তীতে চিকিৎসকরা এসে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পরই তার প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয়, এবং বৃহস্পতিবার একটি দ্বিতীয় অস্ত্রোপচারও করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার বর্তমান অবস্থা স্থিতিশীল।
পুলিশ জানিয়েছে, আপাতত এটি দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে, তবে ঘটনার বিষয়ে তদন্ত এখনো চলছে।
