ঢাকা শুক্রবার ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে সফর, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ লাইফ-স্টাইল খাবারের অভাবে চারদিকে হাহাকার: দুই শিশুর উইপোকা খাওয়ার দৃশ্য ভাইরাল

খাবারের অভাবে চারদিকে হাহাকার: দুই শিশুর উইপোকা খাওয়ার দৃশ্য ভাইরাল

আফ্রিকার দেশ উগান্ডায়

ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ উগান্ডা থেকে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে দুই শিশু জীবন্ত উইপোকা খাচ্ছে। ক্ষুধার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে এই ভিন্ন পথ বেছে নিয়েছে তারা।

ভিডিওতে দেখা যায়, শিশুরা একটি টেবিলের ওপর প্লেটে রাখা উইপোকা ধরে ধরে মুখে দিচ্ছে, যেন চিপস খাচ্ছে। ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

কিছু নেটিজেন জানিয়েছেন, উগান্ডায় চরম খাদ্যসংকট বিরাজ করছে। তাই শিশুরা খাবার না পেয়ে পোকামাকড় খেতে বাধ্য হচ্ছে। তবে আফ্রিকান কিছু উপজাতির মধ্যে উইপোকা রান্না করে খাওয়ার একটি প্রথা রয়েছে। কখনও কখনও এটি স্থানীয়ভাবে সুস্বাদু খাবার হিসেবেও বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, উচ্চমাত্রায় প্রোটিন এবং পুষ্টিগুণের কারণে আফ্রিকার কিছু অঞ্চলে উইপোকা খাওয়ার রীতি রয়েছে। এতে মাংসের তুলনায় দ্বিগুণ প্রোটিন থাকে, পাশাপাশি প্রচুর পরিমাণ আয়রন এবং অ্যামাইনো অ্যাসিড থাকে।

তবে শিশুদের এই ধরনের খাওয়ার ঘটনা মূলত ক্ষুধা ও দারিদ্র্যের প্রভাবে ঘটছে, যা সামাজিক নিরাপত্তা ও খাদ্যসংকটের গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত