ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ ভারতকে নিয়ে যে কঠোর পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র-ব্রিটেন

ভারতকে নিয়ে যে কঠোর পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র-ব্রিটেন

দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পর ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দুই দেশই তাদের নাগরিকদের জন্য জারি করেছে জরুরি ভ্রমণ সতর্কতা। ভারতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, লালকেল্লা ও চাঁদনীচকের আশপাশের এলাকা এড়িয়ে চলতে হবে এবং বড় জনসমাগম থেকে দূরে থাকতে হবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, নতুন করে সন্ত্রাসী হামলার ঝুঁকি তৈরি হয়েছে, তাই নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর বা FCDO এক নির্দেশনায় জানায়, ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ১০ কিলোমিটারের মধ্যে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে হবে। সীমান্ত এলাকায় সশস্ত্র সংঘাতের আশঙ্কা এবং নতুন উত্তেজনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলে ভ্রমণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে। গতকাল দিল্লির ঐতিহাসিক লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে নিহত হয়েছে নয়জন।

ঘটনার পর ভারতের নিরাপত্তা সংস্থাগুলো দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে। সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি, বিশেষ করে পাকিস্তান, নেপাল ও বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা তল্লাশি চলছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় একাধিক গোয়েন্দা সংস্থা যৌথভাবে তদন্ত করছে। তবে এখনো কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত