ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সারাবিশ্ব বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, আমি না: জেলেনস্কি

বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, আমি না: জেলেনস্কি

ছবি: সংগৃহীত

আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পাই না। বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, এটাই সত্যি কিন্তু আমি নই, আমরা আমেরিকার শত্রু নই, বন্ধু বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  ভয় পাব কেন? তিনি বলেন, তিনি ট্রাম্পকে ভয় পান না এবং তাদের সম্পর্ক ‘গঠনমূলক’।

মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তাসংস্থা আনাদোলু।

সাম্প্রতিক রুশ হামলায় ইউক্রেনের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার পর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে তার গত অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকটি ‘স্বাভাবিক, ব্যবসায়িক ও গঠনমূলক’ ছিল।

তার ভাষায়, তিনি (ট্রাম্প) কিছু ছুড়ে মারেননি, এটা আমি নিশ্চিত। বৈঠকে আমরা ইউক্রেনের প্রতিরক্ষা প্রয়োজন ও মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করার উপায় নিয়ে আলোচনা করেছি।

জেলেনস্কি আরও বলেন, আমেরিকান জনগণের গণতান্ত্রিক পছন্দের প্রতি তিনি শ্রদ্ধাশীল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক বহু বছর, হয়তো কয়েক দশক কিংবা শতাব্দীজুড়ে কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে উঠেছে।

তিনি বলেন, ব্রিটেনের রাজা চার্লস ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ট্রাম্প রাজা চার্লসকে খুব সম্মান করেন এবং তাকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতাদের কাছ থেকে ২৭টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া নিজস্ব প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে ধার দিতেও তিনি ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানান।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত