ঢাকা মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সারাবিশ্ব পাকিস্তান কি গোপনে ভয়ংকর কোনো অস্ত্রের পরীক্ষা চালিয়েছে?

পাকিস্তান কি গোপনে ভয়ংকর কোনো অস্ত্রের পরীক্ষা চালিয়েছে?

ছবি: সংগৃহীত।

পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটার আকাশে দেখা গেছে এক অদ্ভুত আকৃতির মেঘ, যা স্থানীয়দের মধ্যে কৌতূহল এবং জল্পনা তৈরি করেছে। সামাজিক মাধ্যমে অনেকেই দাবি করছেন, এটি হয়তো গোপনে চালানো কোনো সামরিক পরীক্ষার ফল, বিশেষ করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের।

বেসরকারি চ্যানেল সামা টিভির এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফকে এ বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। তার ভাষ্য, “জনসমক্ষে এসব প্রশ্ন করা ঠিক নয়। এসব বিষয় গোপনে জানা ভালো।” মন্ত্রীর এ ধরনের প্রতিক্রিয়া জনমনে আরও সন্দেহ উস্কে দিয়েছে।

তবে পাকিস্তানের আবহাওয়া বিভাগ বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, এটি লেনটিকুলার ক্লাউড বা লেন্স আকৃতির মেঘ, যা সাধারণত পাহাড়ি এলাকায় সূর্যোদয়ের আগে তৈরি হয়। স্থির বাতাসে এটি পাহাড়ের ওপর ওঠে এবং উড়ন্ত চাকতির মতো দেখায়। স্বাভাবিকভাবেই অনেকের চোখে এটি রহস্যময় বা অস্বাভাবিক মনে হতে পারে।

তবে খাজা আসিফের সুরক্ষা-পন্থী মন্তব্য জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। এখনো অনেকেই কৌতূহল প্রকাশ করছেন—এ কি শুধুই প্রকৃতির খেলা নাকি পাকিস্তানের গোপন সামরিক পরীক্ষা?

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত