ঢাকা সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ মহাকাশে ইঁদুর পাঠাল চীন

মহাকাশে ইঁদুর পাঠাল চীন

ছবি: সংগৃহীত

চীনের মহাকাশ স্টেশনে চারটি কালো জাতের ইঁদুর পাঠানো হয়েছে। পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রাণীর প্রজনন প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য এই ইঁদুরগুলোকে মহাকাশে নেওয়া হয়েছে।

শেনঝৌ-২১ মহাকাশযানের মাধ্যমে ইঁদুরগুলো চীনের তৈরি তিয়ানগং স্টেশনে পৌঁছেছে। গত শুক্রবার (৩১ অক্টোবর)  জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ-২এফ রকেটে করে শেনঝৌ-২১ সফলভাবে উৎক্ষেপণ করা হয়।

এই অভিযানে চীন তার ইতিহাসের সর্বকনিষ্ঠ নভোচারীসহ তিন সদস্যের একটি দল পাঠিয়েছে। দলটিতে আছেন ৩৯ বছর বয়সী ঝাং হংঝাং ও ৩২ বছর বয়সী উ ফেই। উ ফেই চীনের সবচেয়ে তরুণ নভোচারী হিসেবে রেকর্ড গড়েছেন। তারা দুজনই ২০২০ সালে এই মহাকাশ কর্মসূচির জন্য নির্বাচিত হন।

২০২২ সালে স্থায়ীভাবে বসবাসযোগ্য হিসেবে গড়ে ওঠা চীনের মহাকাশ স্টেশনে এটিই সপ্তম মানববাহী মিশন। শেনঝৌ সিরিজের মহাকাশযানগুলোতে সাধারণত তিন নভোচারী ছয় মাস অবস্থান করেন। এই কর্মসূচিতে অভিজ্ঞদের পাশাপাশি নতুন প্রজন্মের নভোচারীদের সুযোগ দেওয়া হচ্ছে।

মিশনের কমান্ডার হচ্ছেন অভিজ্ঞ নভোচারী ঝাং লু (৪৮)। তিনি ২০২২ সালের শেনঝৌ-১৫ অভিযানেও অংশ নিয়েছিলেন। শেনঝৌ-২১ দল শেনঝৌ-২০ দলের কাছ থেকে দায়িত্ব নেবেন, যারা ছয় মাসেরও বেশি সময় ধরে তিয়ানগংয়ে কাজ করেছেন। শেনঝৌ-২০ দল আগামী কয়েক দিনের মধ্যে পৃথিবীতে ফিরে আসবেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত