ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ ১৪ হাজার কিমি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

১৪ হাজার কিমি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

এই পরমাণু অস্ত্র যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম ॥ রাশিয়া

বুরেভেস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় রাশিয়া -আরটি

পরমাণু শক্তিচালিত বুরেভেস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। মস্কো বলছে, পারমাণবিক এই অস্ত্র যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। আর শীঘ্রই এটি মোতায়েনের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। রাশিয়ার শীর্ষ জেনারেল এবং সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ পুতিনকে জানিয়েছেন, গত ২১ অক্টোবর পরীক্ষা করার সময় ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার (৮,৭০০ মাইল) ভ্রমণ করে এবং প্রায় ১৫ ঘণ্টা ধরে আকাশে ছিল। রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আরটির।
৯এম৭৩০ বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রকে পশ্চিমা সামরিক জোট ন্যাটো এসএসসি-এক্স-৯ স্কাইফল নামে ডাকে। রাশিয়ার দাবি, বর্তমান ও ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অপ্রতিরোধ্য তাদের এই পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমাহীন এবং চলার পথ পরিবর্তন করে লক্ষ্যে আঘাত হানতে পারে। রবিবার ইউক্রেন যুদ্ধে নিয়োজিত জেনারেলদের সঙ্গে এক কমান্ড পয়েন্ট বৈঠকে সামরিক পোশাকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট পুতিন। বৈঠকে তিনি বলেন, এটি এমন এক অনন্য অস্ত্র যা বিশ্বের অন্য কোনো দেশের নেই। পুতিনের এই বক্তব্য ক্রেমলিন থেকে প্রকাশ করা হয়। পুতিন বলেন, একসময় কিছু রুশ বিশেষজ্ঞ তাকে জানিয়েছিলেন, এই অস্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। কিন্তু এখন এই ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর আগে গত বুধবার পুতিন স্থল, সমুদ্র ও আকাশপথে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীর প্রস্তুতি ও কমান্ড কাঠামোর মহড়া তত্ত্বাবধান করেন। সেই সময় তিনি বলেছিলেন, আমাদের পারমাণবিক প্রতিরোধ শক্তির আধুনিকায়ন এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। যা অন্য যেকোনো পারমাণবিক শক্তিধর দেশের চেয়েও উন্নত। বর্তমানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রভাণ্ডারের প্রায় ৮৭ শতাংশের মালিকানা রয়েছে। দুই দেশের হাতে থাকা এই পারমাণবিক অস্ত্রভাণ্ডার পৃথিবীকে কয়েক বার ধ্বংস করার জন্য যথেষ্ট। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের সংগঠন ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের (এফএএস) তথ্য অনুযায়ী, বর্তমানে রাশিয়ার কাছে ৫ হাজার ৪৫৯টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। আর যুক্তরাষ্ট্রের রয়েছে ৫ হাজার ১৭৭টি। এদিকে রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এ কথা বলেন ট্রাম্প। এর আগে ঘোষণা করা হয়েছিল, ট্রাম্প ইউক্রেনে শান্তি চুক্তির আলোচনা এগিয়ে নিতে বুদাপেস্টে পুতিনের সঙ্গে দেখা করবেন। কিন্তু সেই বৈঠক এখনো হয়নি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত