ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাত সদাই ধোঁয়ায় ঢাকা দিল্লিতে নামবে কৃত্রিম বৃষ্টি, এটি কিভাবে কাজ করে?

ধোঁয়ায় ঢাকা দিল্লিতে নামবে কৃত্রিম বৃষ্টি, এটি কিভাবে কাজ করে?

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ কমাতে এবার নেওয়া হয়েছে এক যুগান্তকারী পদক্ষেপ—প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টিপাত বা ক্লাউড সিডিং। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ২৯ অক্টোবর এই বৃষ্টি ঘটানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

প্রায় ৩ কোটি মানুষের শহর দিল্লি প্রতিবছরই শীতকালে মারাত্মক ধোঁয়া ও ধূলিকণার দূষণে ঢেকে যায়। এবার সেই দূষণ কমাতে আকাশে রাসায়নিক ছিটিয়ে কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৮, ২৯ ও ৩০ অক্টোবর শহরের আকাশে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই আইআইটি কানপুরের সহযোগিতায় দিল্লির উত্তর বুরারি এলাকায় পরীক্ষামূলকভাবে ক্লাউড সিডিং করা হয়েছে।

ক্লাউড সিডিং কীভাবে কাজ করে?
এই প্রযুক্তিতে বিমান বা ড্রোনের মাধ্যমে মেঘে ছিটানো হয় সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড বা ড্রাই আইসের মতো রাসায়নিক। এগুলো মেঘের ভেতরে থাকা জলকণাগুলোকে ঘনীভূত করে, ফলে দ্রুত বৃষ্টিপাত ঘটে।

বিশেষজ্ঞরা জানান, দিল্লিতে প্রতি বছর শস্য পোড়ানো, যানবাহন ও শিল্পকারখানার ধোঁয়ার কারণে পিএম ২.৫ কণার মাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছে যায়—যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের বহু গুণ বেশি। দীপাবলিতে আতশবাজি ছোড়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এই প্রেক্ষিতেই দূষণ কমাতে কৃত্রিম বৃষ্টির এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত