ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় এক সপ্তাহের মধ্যে খুলবে বিমানবন্দরের ই-গেট: স্বরাষ্ট্র উপদেষ্টা

এক সপ্তাহের মধ্যে খুলবে বিমানবন্দরের ই-গেট: স্বরাষ্ট্র উপদেষ্টা

কমানো হবে পাসপোর্ট ফি

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আগামী এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “যাদের ই-পাসপোর্ট রয়েছে তারা পাসপোর্ট দেখিয়ে যেন ই-গেট দিয়ে ঢুকে যেতে পারে। একই সঙ্গে রেমিট্যান্সযোদ্ধাদের জন্য কমানো হবে পাসপোর্ট ফি।”
সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আজকে আমাদের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সম্প্রতি কয়েকটা আগুনের দুর্ঘটনা ঘটলো এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া যারা রেমিট্যান্স যোদ্ধা তাদের নিয়ে আলোচনা হয়েছে। এখন থেকে রেমিট্যান্স যোদ্ধা থেকেও সাধারণের মতো পাসপোর্ট ফি নেওয়া হবে। পাসপোর্ট ফি সবার জন্য সমান থাকবে।”

তিনি বলেন, “আমরা শুধু সব সময় রেমিট্যান্স যোদ্ধা বলি। কিন্তু রেমিট্যান্স যোদ্ধা হিসেবে যে সম্মানটা পাওয়া দরকার সেটা অনেক ক্ষেত্রে পায় না। এজন্য আপাতত তাদের পাসপোর্টের ফি কমিয়ে দেওয়া হবে।”

কতটুকু কমানো হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশ তো অনেকগুলোর সঙ্গে আলোচনা করে কতটুকু কমানো যায় সেটা নির্ধারণ করবো। এছাড়া তারা বিমানে ভ্রমণ করে থাকে। বিমানে যাতে সার্ভিসটা ভালো পায় এবং বিমানবন্দরে আসার পরও যেন সার্ভিসটা ভালো পায় সেই চেষ্টা করব।”

বিমানের ভাড়া কমানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “যদি কমানো যায় অবশ্যই চেষ্টা করব। যেহেতু এটা বাণিজ্যিক এবং প্রতিযোগিতামূলক বিষয় রয়েছে। বিমান লাভজনক পর্যায় থেকে যতটুকু সুবিধা দেওয়া যায় ততটুকুই তারা দেবে। একই সঙ্গে বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে। যাদের ই-পাসপোর্ট রয়েছে তারা পাসপোর্ট দেখিয়ে যেন ই-গেট দিয়ে ঢুকে যেতে পারে।”

তিনি বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যে প্রবাসীদেরও ই-পাসপোর্ট করে দেওয়া হবে। ই-গেট ইনস্টল হয়ে গেছে। হয়তো দুই-চার দিনের মধ্যে করে দেব।”

এই সপ্তাহের মধ্যেই কি ই-গেট খুলে দেওয়া হবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “মোটামুটি এক সপ্তাহের মধ্যেই খুলে দেওয়া হবে।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত