ঢাকা শনিবার ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন ফিল্মফেয়ারে সেরা ‘লাপাতা লেডিস’

ফিল্মফেয়ারে সেরা ‘লাপাতা লেডিস’

মঞ্চে সেরা পরিচালক কিরণ রাও ও টিম ‘লাপাতা লেডিস’

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৭০তম আসরে সেরা সিনেমাসহ সর্বাধিক ১৩টি পুরস্কার জিতেছে আমির খান প্রযোজিত সিনেমা ‘লাপাতা লেডিস’। সেরা পরিচালক হয়েছেন কিরণ রাও।
আসরে দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি স্বীকৃতি পেয়েছে ‘কিল’। সমালোচকদের দৃষ্টিতে সেরা সিনেমাসহ তিনটি বিভাগে পুরস্কার জিতেছে সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’। ভারতের ফিল্মফেয়ার ম্যাগাজিনের আয়োজনে ১১ অক্টোবর গুজরাটের আহমেদাবাদে ইকে অ্যারেনায় জমকালো আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।
২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত হিট ও প্রশংসিত হিন্দি সিনেমায় পারফরমেন্সে সেরাদের মর্যাদাপূর্ণ ব্ল্যাক লেডি দেওয়া হয়েছে এবারের আসরে। জাঁকজমকপূর্ণ এই আয়োজন সঞ্চালনা করেছেন শাহরুখ খান, করণ জোহর ও মনীষ পাল। অনুষ্ঠানে নেচেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, সিদ্ধান্ত চতুর্বেদি, কৃতি স্যানন ও অনন্যা পান্ডে।
এছাড়া সেরা অভিনেতা কার্তিক আরিয়ান (চান্দু চ্যাম্পিয়ন), অভিষেক বচ্চন (আই ওয়ান্ট টু টক), সেরা অভিনেতা (সমালোচক) : রাজকুমার রাও (শ্রীকান্ত), সেরা অভিনেত্রী : আলিয়া ভাট (জিগরা), সেরা অভিনেত্রী (সমালোচক) : প্রতিভা রান্তা (লাপাতা লেডিস), সেরা পার্শ্ব অভিনেতা : রবি কিষাণ (লাপাতা লেডিস), সেরা পার্শ্ব অভিনেত্রী : ছায়া কদম (লাপাতা লেডিস), সেরা নবাগত অভিনেতা : লক্ষ্য লালওয়ানি (কিল), সেরা নবাগতা অভিনেত্রী : নিতাংশি গোয়েল (লাপাতা লেডিস), সেরা নতুন পরিচালক : কুনাল কেমু (ম্যাডগাঁও এক্সপ্রেস), আদিত্য সুহাস জাম্ভালে (আর্টিক্যাল ৩৭০)।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত