ঢাকা সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সারাবিশ্ব গাজার মতো ইউক্রেন যুদ্ধ বন্ধেও মধ্যস্থতা করুন

গাজার মতো ইউক্রেন যুদ্ধ বন্ধেও মধ্যস্থতা করুন

ট্রাম্পকে জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি

গাজার মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে রবিবার এক টেলিফোন আলোপে এ আহ্বান জানান ইউক্রেনীয় নেতা। একইসঙ্গে গাজা যুদ্ধ বন্ধ করায় ট্রাম্পকে অভিনন্দন জানান জেলেনস্কি। কিয়েভ জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় হামাস ও ইসরাইলের যুদ্ধবিরতির খবরের কারণে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বন্ধ করার কূটনৈতিক প্রচেষ্টার বিশ্বব্যাপী মনোযোগ সরে গেছে। খবর আরটির।
গত বুধবার গাজায় হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত আগস্টে ইউক্রেন যুদ্ধ অবসানে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তবে ওই বৈঠকের পরও যুদ্ধবিরতি নিয়ে মস্কো ও কিয়েভের মধ্যে উল্লেখ্যযোগ্য কোনো অগ্রগতি হয়নি। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার একটি ফোনালাপ হয়েছে। খুবই ইতিবাচক এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের অসামান্য অবদানের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। পোস্টে তিনি আরও বলেন, যদি একটি অঞ্চলে যুদ্ধ বন্ধ করা যায় তাহলে অবশ্যই অন্যান্য যুদ্ধও বন্ধ করা যেতে পারে। যার মধ্যে রাশিয়ার যুদ্ধও রয়েছে। জেলেনস্কি বলেন, যেভাবে আপনি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি আনতে পেরেছেন, সেই অভিজ্ঞতা ব্যবহার করে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখুন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত