ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ গাজা নিয়ে যে বিশেষ ঘোষণা দিলেন পুতিন

গাজা নিয়ে যে বিশেষ ঘোষণা দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইদানীং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় বেশ সরব। বিশেষ করে গাজা নিয়ে ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রস্তাবে সন্তুষ্টি প্রকাশ করেছে ক্রেমলিন।

শুক্রবার তাজিকিস্তানের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশ্বব্যাপী বিভিন্ন সংকট সমাধানে অনেক কিছু করছেন।” তবে ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য কি না, এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করে তিনি বলেন, “সেটা আমার সিদ্ধান্ত নয়।”

ট্রাম্পের দাবি ও পুতিনের সমর্থন
হোয়াইট হাউসে দ্বিতীয় দফায় ফিরে আসার পর থেকে ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে তিনি বহু সংঘাত সমাধানে ভূমিকা রাখার জন্য নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। যদিও বিশ্লেষকরা এই দাবিকে ব্যাপকভাবে অতিরঞ্জিত বলে মনে করেন।
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগের দিন ট্রাম্প আবারও দাবি করেন, এই সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের মধ্যস্থতা করা তাঁর অষ্টম যুদ্ধ সমাপ্তির প্রচেষ্টা। পুতিন ট্রাম্পের এই প্রচেষ্টাকে সমর্থন করে যোগ করেন, “ট্রাম্প সত্যিই বহু জটিল সংকট সমাধানে কাজ করছেন, যেগুলো বহু বছর এমনকি দশক ধরে চলছে।”
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রসঙ্গে পুতিন বলেন, “যদি আমরা সেই লক্ষ্যগুলো অর্জনে সফল হই যেগুলোর জন্য ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছেন, তাহলে সেটি হবে এক ঐতিহাসিক ঘটনা।” তবে ট্রাম্পের প্রশংসা করলেও পুতিন নোবেল কমিটিকেও পরোক্ষভাবে সমালোচনা করেন।

ট্রাম্পের পরিকল্পনা ‘সেরা’: রুশ পররাষ্ট্রমন্ত্রী
তিন দিন আগেও গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনাকে সমর্থন জানিয়েছিল রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই তথ্য জানান।

মার্কিন সাময়িকী ‘ফরেন অ্যাফেয়ার্স’কে দেওয়া একটি সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, গাজায় রক্তপাত বন্ধের জন্য এই মুহূর্তে ট্রাম্পের পরিকল্পনা আদর্শ না হলেও, এটি ‘সেরা’।

ল্যাভরভ বলেন, রাশিয়া বাস্তববাদী এবং অনুভব করতে পারছে যে গাজায় রক্তপাত বন্ধের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাটি সেরা। তিনি মনে করেন, আলোচনার টেবিলে এই মুহূর্তে এটির বিকল্প আর কিছু নেই।

যদিও ল্যাভরভ উল্লেখ করেন যে, গাজা যুদ্ধের মূল বিষয় হলো ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি, যা ট্রাম্পের প্রস্তাবে কম গুরুত্ব পেয়েছে এবং শুধু গাজার ওপর ফোকাস করা হয়েছে। তবে এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় রক্তপাত থামানো। এ কারণেই ট্রাম্পের প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক।

প্রসঙ্গত, রাশিয়া শুরু থেকেই মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধানের দীর্ঘদিনের সমর্থক। গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের শুরু থেকেই প্রথম যেসব দেশ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল, তাদের মধ্যে রাশিয়া অন্যতম। ২০২৩ সালের ১৬ অক্টোবর জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদে প্রথমবার এই রাশিয়াই গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করে। মস্কো জানিয়েছে, ইসরায়েল, হামাস এবং মধ্যস্থতাকারীদের (যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার) কেউ যদি রাশিয়ার কাছে কোনো ধরনের সহযোগিতা চায়, তাহলে তা দিতে প্রস্তুত আছে মস্কো।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত