ঢাকা শুক্রবার ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন পরীমণির কণ্ঠে সেই দুঃসহ মুহূর্তের গল্প

পরীমণির কণ্ঠে সেই দুঃসহ মুহূর্তের গল্প

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি—আলো-ঝলমলে ক্যামেরার সামনে যিনি ছিলেন গ্ল্যামারের প্রতীক, তিনিই জীবনের এক ভয়াবহ অধ্যায় পার করেছেন বন্দি হয়ে। সেই দুঃসময়, ভয়, আর অসহায়তার স্মৃতি এখনও যেন তার মনের ভেতর গেঁথে আছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই সময়ের ভারি পাতা খুললেন তিনি।

অনুষ্ঠানে পরীমণির সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে উঠে আসে তার জেলজীবনের স্মৃতি। ২০২১ সালের ৫ আগস্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বনানীর বাসা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই দিনটির কথা বলতে গিয়ে পরীমণির চোখে-মুখে ভেসে ওঠে এক অদ্ভুত সংমিশ্রণ— ব্যথা, বিস্ময় আর কৃতজ্ঞতা।

“আমার জীবনটা তখন খুব ছোট এক পৃথিবী ছিল—নানুভাই, আমার ছোট কুকুর পুটু, বন্ধুদের আড্ডা আর কাজ—এই নিয়েই সব”-স্মৃতিচারণ করেন পরীমণি।
পরী বলেন, “যেদিন আমাকে নিতে এল, পুটু চিল্লাচ্ছে, আমি বুঝাতে পারছিলাম না ওকে। একটা বোবা প্রাণী, জানে না আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে—আমারও কোনো উত্তর ছিল না।”

একটু থেমে হাসতে হাসতে বলেন, “উনি (নানু) তখন জায়নামাজে বসা। আমি কীভাবে বলি-‘তোমার নাতিকে মাদক মামলায় ধরে নিয়ে যাচ্ছে’! এটা মুখে আনা যায়?”

কণ্ঠ নরম হয়ে আসে পরীর, “তখন মনে হয়েছিল, আমি যেন দেশান্তরী হলাম নিজের দেশেই। আমার সমস্ত স্বাধীনতা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো।”

পরীমণির এই স্বীকারোক্তি শুধু একজন শিল্পীর নয়, এক নারীর সাহস ও টিকে থাকার গল্প। কঠিন সময় পেরিয়ে তিনি এখন নতুন জীবনের পথে। শরিফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়েই চলছে তার সংসার।

বর্তমানে তিনি ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের মানুষ করছেন, পাশাপাশি গড়ে তুলেছেন নিজের অনলাইনভিত্তিক ব্র্যান্ড ‘বডি’। মাতৃত্বকালীন ও নবজাতকের যত্নে প্রয়োজনীয় পণ্য নিয়ে এই উদ্যোগ। অভিনয়ের বাইরেও পরীমণির জীবনযাত্রা, চিন্তাভাবনা ও কর্মকাণ্ডে এখন ফুটে ওঠে এক দৃঢ় ও পরিপক্ব নারীর রূপ— যিনি ঝড় পেরিয়ে নিজের আলোয় জ্বলে উঠেছেন নতুনভাবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত