ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ জাতীয় রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, রোমে অনুষ্ঠিতব্য ফোরামের মূল অধিবেশনে তিনি আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে তাঁর পৃথক বৈঠকেরও কথা রয়েছে। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত এ ওয়ার্ল্ড ফুড ফোরামকে বিশ্বের খাদ্যব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তাদের সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। এবারের আয়োজনটি রোমে এফএওর সদর দপ্তরে ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে।
প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় ও দৃঢ় কূটনৈতিক উপস্থিতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত