ঢাকা মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ সুশাসনের জন্য নির্বাচন জরুরি, এ লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে: ধর্ম উপদেষ্টা

সুশাসনের জন্য নির্বাচন জরুরি, এ লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলের ঐক্যমতে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে, এ নিয়ে কোনো শঙ্কা নেই।’’

শুক্রবার (১০ অক্টোবর) কুমিল্লার শালবন বিহারে কঠিন চীবর দান উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, “সরকার ঘোষিত তারিখে একটি ফেয়ার, ফ্রি ও ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হবে। লেভেল প্লেইং ফিল্ড তৈরির কাজও সরকার করছে। এই নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো ঠিকানায় ফিরে যাব। এতে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকবে। নির্বাচন না হলে নানা ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটবাড়ি নব শালবন বিহারের অধ্যক্ষ কর্মবীর শ্রীমৎ শীল ভদ্র মহাথের।

‘দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৫’ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হায়দার আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল মালিক প্রমুখ।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত