ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ পাঠশালাবিশ্ব-বিদ্যালয় রাকসু: নির্বাচনী প্রচারের সময় বাড়ল ১০ দিন

রাকসু: নির্বাচনী প্রচারের সময় বাড়ল ১০ দিন

ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণার সময় ১০দিন বাড়ানো হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীরা প্রচার কার্যক্রম ৫ অক্টোবর সকাল ৮টা থেকে শুরু করে ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চালাতে পারবেন। তবে পূর্বের ন্যায় নির্বাচনী সব আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
এ বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, “১৬ অক্টোবর নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। যথাসময়ে ভোটগ্রহণ সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করছি।”

এর আগে, প্রতিষ্ঠানিক সুবিধার দাবিতে শিক্ষক ও কর্মকর্তারা ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করেন। এতে গত ২২ সেপ্টেম্বর রাকসু নির্বাচন কমিশনের এক জরুরি সভায় ভোটগ্রহণের তারিখ ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এবার প্রচারের সময় বৃদ্ধির সিদ্ধান্ত নেয় কমিশন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত